শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি      ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান      ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      
দেশজুড়ে
ভাঙ্গায় কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় জাতীয়তাবাদী কৃষক দলের মানিকদহ ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার পুখুরিয়া ব্রাহ্মণকান্দা এ.এস. একাডেমি চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মানিকদহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি সম্রাট মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।

উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (রোমিও) সভা সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, কৃষক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব শফিকুর রহমান, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম (ভিপি শহিদ), সদস্যসচিব মুরাদ হোসেন মুরাদ, যুগ্ম আহ্বায়ক সজীব ঘোষ, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আবদুস সামাদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, শেখ হাসিনার ক্ষমতায় ফেরার স্বপ্ন আর কখনো পূরণ হবে না। মাঝখানে কিছু মানুষ নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন। শেখ হাসিনা যে অপকর্ম করেছেন, তার জন্য জেল তাকে ডাকছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান পান্না, মুন্সী মনিরুজ্জামান, শহিদুল ইসলাম বিটু মুন্সী, শহিদুল হক মিরু মুন্সীসহ স্থানীয় বিএনপি, কৃষক দল, মহিলা দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মীসভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন। একপর্যায়ে তাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ব্রাহ্মণকান্দা এ.এস. একাডেমি চত্বর।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close