শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি      ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান      ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      
দেশজুড়ে
এইচএসসিতে এবারও সেরা আবদুল কাদির মোল্লা কলেজে, পাসের হার ৯৯.৯৪ শতাংশ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ১ হাজার ৫৫২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৫৫১ জন। পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকা শিক্ষা বোর্ডের ফল প্রকাশের পর কলেজটির এ সাফল্যের তথ্য জানানো হয়।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮০ জনের সবাই পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। মানবিক বিভাগে ৩১১ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন।


কলেজ কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা চলাকালে অসুস্থতার কারণে একজন শিক্ষার্থী অংশ নিতে পারেনি। এ কারণে প্রতিষ্ঠানটি শতভাগ পাসের সাফল্য অর্জন করতে পারেনি।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সোয়াইব হোসেন বলেন, কলেজের হোস্টেলে থেকে পড়াশোনা করেছেন তিনি। শিক্ষক ও অভিভাবকদের নিয়মিত তদারকি এবং পরিশ্রম ভালো ফল অর্জনে সহায়তা করেছে।

কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার নির্দেশনায় নিয়মিত ও বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল, মাসিক পরীক্ষা এবং গাইড শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত তত্ত্বাবধান করা হয়েছে।

কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা এ ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, এ অর্জন নরসিংদীবাসীর।

২০০৬ সালে প্রতিষ্ঠিত আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ২০০৯ সালে ঢাকা শিক্ষা বোর্ডে পঞ্চম ও জাতীয় পর্যায়ে ষষ্ঠ স্থান অর্জন করে। ২০১০ সালে বোর্ডে চতুর্থ এবং ২০১১ সালে সপ্তম স্থান লাভ করে প্রতিষ্ঠানটি। ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে ঢাকা বোর্ডসহ জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে কলেজটি। ২০১৫ সাল থেকে শিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে সেরা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ না করলেও ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close