শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি      ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান      ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      
জাতীয়
গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করতে শহীদ জিয়া খাল খনন শুরু করেছিলেন : ত্রাণমন্ত্রী
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:৫৭ পিএম আপডেট: ৩১.১০.২০২৬ ২:৫৯ পিএম

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী ও সমৃদ্ধ করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কাটা আন্দোলন শুরু করেছিলেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি নিজে হাতে কোদাল ধরে খাল কেটে এর সূচনা করেছিলেন।’

শনিবার (৩১ অক্টোবর) সকালে লালমনিরহাটের মহেন্দ্রনগর খাল পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের দীর্ঘমেয়াদি অপশাসন ও দুঃশাসনের সমালোচনা করে ত্রাণমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের দীর্ঘ সময়ের অপশাসন ও দুঃশাসনের কারণে খাল খনন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এর ফলে দেশের বিভিন্ন স্থানে খালগুলো দখল হয়ে গেছে এবং সরকারি সম্পত্তি বেহাত হয়েছে। এই বেদখল সম্পত্তি উদ্ধার করাই আমাদের সরকারের প্রথম কাজ।’

খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমাদের দ্বিতীয় কাজ হলো খাল খননের মাধ্যমে বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং শুষ্ক মৌসুমে সেচের সুযোগ সৃষ্টির মাধ্যমে কৃষকদের ফসল উৎপাদনে সর্বাত্মক সহায়তা করা।’

খাল পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গ্রামীণ   অর্থনীতি   সমৃদ্ধ   শহীদ জিয়া   খাল   খনন   ত্রাণমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close