শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি      ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান      ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      
দেশজুড়ে
শান্তিতে থাকতে চাঁদাবাজ-দুর্নীতিবাজদের তাড়াতে হবে: জামায়াত আমির
সনৎ চক্রবর্ত্তী, ফরিদপুর
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের মানুষকে শান্তিতে রাখতে হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটায় এমন ব্যক্তিদের দমন এবং জনগণের দাবি আদায়ের লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন। সবাইকে সঙ্গে নিয়ে মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে চান তাঁরা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনাগামী লংমার্চ কর্মসূচি চলাকালে ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি।

ঢাকা থেকে যাত্রা শুরু করা লংমার্চের গাড়িবহরটি মাওয়া হয়ে মাদারীপুর ও শরীয়তপুরের মধ্যবর্তী নাওডোবা এলাকা অতিক্রম করে ভাঙ্গায় পৌঁছায়। সেখানে যাত্রাবিরতি দিয়ে পথসভার আয়োজন করা হয়।

এ সময় আন্দোলনে জনগণের বিভিন্ন দাবি আদায়ের পক্ষে পাশে থাকার জন্য সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং শান্তিপূর্ণ ও কল্যাণমুখী বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

পথসভা শেষে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে লংমার্চের গাড়িবহর আবারও খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে।


কেকে/সাশ 



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close