শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি      ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান      ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      
দেশজুড়ে
বটি দিয়ে গলা কেটে দিন মজুরের আত্মহত্যা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ধারালো বটি দিয়ে নিজের গলা কেটে টুলু মিয়া (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন পুলিশ। 

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের নিজ বাড়ি থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

টুলু মিয়া ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষি শ্রমিক।

পুলিশ জানায়, তার স্ত্রী জীবিকার প্রয়োজনে ৪০ দিন আগে সৌদি আরব যান। দুই মেয়ে জেমি ও জুথি আক্তারের দুজনই বিবাহিত। বাড়িতে তিনি একাই বসবাস করতেন। তবে কয়েক দিন ধরে টুলু মিয়া পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল টুলু মিয়াকে ডাক্তার দেখানো হয় এবং বাড়িতেই স্যালাইন দেয়া হয়।

জুথি আক্তার জানান, শনিবার সকাল ৮ টার দিকে তার বাবা পানি পান করতে চান। এসময় পানি নিয়ে গেলে তিনি দেখতে পান তার বাবা বিছানায় বসে আছে পাশে রক্তাক্ত বটি এবং তিনি নিজেই গলা কেটেছেন বলে জানান। জুথি আক্তার তার বাবাকে গ্লাসে করে পানি দিলে সেই পানি পান করেন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য টুলু মিয়ার মেয়েকে থানায় নেয়া হয়েছে।প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   বটি   দিন   মজুর   আত্মহত্যা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close