মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
মাগুরায় প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় ছাত্রলীগ নেতা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

স্ত্রীর জানাজায় অংশ নেওয়ার জন্য ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসেন।

সোমবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে মাগুরা জেলা কারাগার থেকে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়।

এর আগে, একই দিন সকালে মাগুরা পৌরসভার স্টেডিয়াম পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার স্ত্রী নাজনিন নাহার রিতুর (২৬) গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাজনিন নাহার রিতু মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী এলাকার বাসার বিশ্বাসের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নিহতের ৯ বছর বয়সী কন্যাসন্তান ঘুম থেকে জেগে মাকে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে মাগুরা সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গত ৩ নভেম্বর স্টেডিয়াম পাড়া এলাকার ওই ভাড়া বাসায় ওঠেন রিতু। ২০১৫ সালে রুবেল হোসেনের সঙ্গে তার বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তাদের সংসারে ৯ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। রুবেল হোসেন মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে একটি নাশকতার মামলায় জেলহাজতে বন্দি রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে স্বামী কারাবন্দি থাকা অবস্থায় অন্য এক ব্যক্তির সঙ্গে নিহতের সম্পর্কের যে গুঞ্জন উঠেছে, সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close