মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু; গাজীপুরেও অগ্নিসংযোগ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফরিদপুর ও গাজীপুরে পৃথক ঘটনায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ফরিদপুরে বাসে দেওয়া আগুনে কালাচাঁন শেখ (৩৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে।

ফরিদপুরে শহরের গোয়ালচামোট বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ‘কিশোর তন্ময়’ নামের একটি লোকাল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হলে তিনি অসুস্থ হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে অসুস্থ অবস্থায় চালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগুনে বাসটিও পুড়ে যায়।

নিহত কালাচাঁন শেখ মকসুদপুর উপজেলার দিকনগর এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিসের ফরিদপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, আগুনের খবর পেয়ে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

অন্যদিকে, গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ের কাজলী ফার্ম এলাকায় সোমবার রাতে ‘আজমেরি গ্লোরী’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর কয়েক ঘণ্টা পর একই এলাকায় আরও একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।



কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  অগ্নিসংযোগ   ফরিদপুর   গাজীপুর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close