মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
রোয়াংছড়িতে আগুনে পুড়ল ১৬ ঘর, ২ দোকান
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:২৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়ইতলী পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নাই ম্রা চিং মারমা নামে এক ব্যক্তির রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি চুলায় তরকারি রান্না বসিয়ে পাশের বাড়িতে টেলিভিশনে নাটক দেখতে যান। এ সময় চুলার কথা ভুলে যাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। এতে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে যায়।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, রাত ১১টা ২৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন। তবে দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। সড়ক থেকে প্রায় ২০০ ফুট নিচে ঢালু পথ পেরিয়ে সাঙ্গু নদী অতিক্রম করতে হয়। নদীতে বড় নৌকা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি পার করা যায়নি। স্থানীয় বাসিন্দাদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনু মং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৬টি ঘর ও দুটি দোকান পুড়ে যাওয়ার খবর পেয়েছেন। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  রোয়াংছড়িত   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close