মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
সংযোগ সড়ক নেই, ১০ বছরেও কাজে আসেনি সেতু
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০১ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ১২:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের বামনজল দোলাপাড়া খালের ওপর নির্মিত সেতুটি এক দশকের বেশি সময় ধরে অকেজো পড়ে আছে। উত্তর পাশে সংযোগ সড়ক না থাকায় সেতুটি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। ফলে আগের মতোই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

বিশেষ করে বর্ষা মৌসুমে সেতুর উত্তর পাশে কোমরসমান পানি জমে থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বামনজল গ্রামের মণ্ডলপাড়া ও দোলাপাড়া এলাকার মানুষের উপজেলা সদর ও মীরগঞ্জ হাটে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ এটি। দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে অন্তত ১০ বছর আগে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের গ্রামীণ রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হয়। তবে উত্তর পাশে সংযোগ সড়ক না করায় সেতুটি আজও ব্যবহারের উপযোগী হয়নি।

স্থানীয়দের প্রত্যাশা ছিল, সেতুটি নির্মিত হলে যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য হাটবাজারে নেওয়া যাবে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে বিদ্যালয়ে যেতে পারবে। কিন্তু দীর্ঘ সময়েও সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় সেই প্রত্যাশা পূরণ হয়নি। এখনো বিকল্প পথে ঘুরে চলাচল করতে হচ্ছে তাদের।

নবম শ্রেণির শিক্ষার্থী রেখা বেগম বলেন, ছোটবেলা থেকেই সেতুর এক পাশে সংযোগ সড়ক না থাকার বিষয়টি দেখে আসছেন তিনি। বর্ষায় সেখানে কোমরসমান পানি জমে। ফলে অনেক পথ ঘুরে স্কুলে যেতে হয়। রোগী ও কৃষকদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দীর্ঘদিনের এ ভোগান্তি থেকে মুক্তি পেতে আসন্ন শুষ্ক মৌসুমে সেতুটির সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার বলেন, সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি তার নজরে রয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেতে চেষ্টা চলছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপেও বার্তা পাঠানো হয়েছিল।

গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, প্রথমে সংযোগ সড়ক না থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে। এরপর দ্রুততম সময়ে সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

কেকে/ এসএমএন 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close