মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
জাতীয়
জলবায়ু সম্মেলনে ন্যায্য হিস্যার আশা রিজভীর
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য অধিকার ও প্রাপ্য অর্থায়ন নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের তুরস্কের উদ্দেশে যাত্রার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণতা ও পরিবেশ বিপর্যয় বর্তমানে মানবজাতির জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বনেতাদের অংশগ্রহণে কপ-৩১ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সম্মেলনে অংশগ্রহণ বাংলাদেশের জন্যও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীকে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো, দেশজুড়ে খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মতো উদ্যোগ নিয়েছে সরকার। এসব পরিবেশবান্ধব পরিকল্পনা বিএনপির নির্বাচনি ইশতেহারেও গুরুত্ব পেয়েছিল।

রিজভীর মতে, বৈশ্বিক কার্বন নিঃসরণ কমাতে সম্মেলনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি জলবায়ু বিশেষজ্ঞরাও আলোচনা করবেন। এসব আলোচনা থেকে পৃথিবীকে বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ প্রভাব থেকে রক্ষার কার্যকর পথ বেরিয়ে আসবে বলে তিনি প্রত্যাশা করেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় তুলনামূলকভাবে নগণ্য হলেও এর বিরূপ প্রভাবের শিকার দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে ন্যায্য অর্থায়ন ও অধিকার পাওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি।

রিজভী আরও বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশের আন্তরিকতা ও সরকারের নেওয়া উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে এই সম্মেলনের মাধ্যমে। এসব প্রচেষ্টার যথাযথ মূল্যায়ন হলে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য রাখতে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ এবং জলবায়ুর স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনার বিকল্প নেই। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদার করা প্রয়োজন।

কেকে/ এসএমএন


আরও সংবাদ   বিষয়:  গ্রিন প্রধানমন্ত্রী   কপ-৩১   ভারপ্রাপ্ত মহাসচিব  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close