মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
জাতীয়
প্রত্যর্পণ চুক্তিতে হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চাইলে তাকে ফেরানোর ক্ষেত্রে ভারতের আইনি জটিলতা থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের কাছে বিপুল পরিমাণ অর্থ রয়েছে। এসব অর্থ ব্যবহার করে দলটির নেতা-কর্মীরা বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা গেলে এ ধরনের ঘটনা কমে আসবে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান পরিস্থিতিতে কেউ দলটির হয়ে কোনো ধরনের সাংগঠনিক বা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে তিনি জানান, ডিসেম্বরের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   প্রত্যর্পণ চুক্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close