মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
বাজিতপুরে রাতের আঁধারে শিক্ষার্থীদের বাসে আগুন
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার (৯ নবেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পিরিজপুর বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নির্ধারিত ছিল। বাজিতপুরের পিরিজপুর ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা প্রতিদিন এ বাসে করে কলেজে যাতায়াত করতেন। সোমবারও শিক্ষার্থীদের আনা-নেওয়া শেষে বাসটি পিরিজপুর বাজারের নির্ধারিত স্থানে রাখা হয়। পরে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটির প্রায় পুরো অংশ পুড়ে যায়।


পিরিজপুর বাজারের পাহারাদার বাদল মিয়া বলেন, রাত আড়াইটা বা পৌনে তিনটার দিকে মোটরসাইকেলে করে অপরিচিত তিন যুবক এসে সড়কে থামেন। পরে তাঁদের কাছে গেলে ওই যুবকেরা উল্টো প্রশ্ন করেন, তাঁদের সন্দেহ করা হচ্ছে কি না। এর কয়েক মিনিটের মধ্যেই বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পিরিজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি কাউছার আহমেদ সোহাগ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, তাদের ধারণা, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা বাসটিতে আগুন দিয়েছেন। রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে জনগণ ও রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা হচ্ছে। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয় বাসিন্দা নুরুদ্দিন আহমেদ বলেন, সরকারি বাসটি এলাকার মেয়েদের কলেজে যাতায়াতের জন্য খুবই উপকারী ছিল। বাসটির কোনো দোষ ছিল না। জনগণের সম্পদ নষ্ট করা কখনো রাজনীতি হতে পারে না। তাঁরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসটিতে আগুন দিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।


কেকে/সাশ 



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close