মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-রাবার বুলেটে আহত ২
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ন্যূনতম মজুরিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের অসন্তোষ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে এক নারীসহ দুই শ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আহত শ্রমিকেরা হলেন আলমগীর ও রাজিয়া। তাদের দুজনের শরীরেই রাবার বুলেটের আঘাত লেগেছে। রাজিয়ার মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এর প্রতিবাদে তারা বিক্ষোভ শুরু করেন।

অন্যদিকে জামগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়েও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে তাঁরা আশপাশের অন্যান্য কারখানার সামনেও বিক্ষোভ করেন। পরে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা চালান।

এ সময় পুলিশ আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দিতে ধাওয়া করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। এতে দুজন আহত হন।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ জানান, সকালে রাবার বুলেটে আহত দুজন পোশাকশ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে এক নারী শ্রমিকের মাথায় গুলির আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি পালনের পাশাপাশি সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ করে।

ওসি আরও জানান, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকার কয়েকটি পোশাক কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:   শ্রমিক বিক্ষোভ   কারখানায় ছুটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close