মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
কাউখালীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৫৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পিরোজপুরের কাউখালীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্তে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন জমা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৪ নভেম্বর বিদ্যালয়ের বিরতির সময় অফিস কক্ষে ডেকে নিয়ে ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন অভিযুক্ত শিক্ষক। বিষয়টি কাউকে না জানাতে ছাত্রীকে ভয় দেখানো হয়। পরে বাড়িতে গিয়ে সে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। ছাত্রীর মায়ের দাবি, এর আগেও ওই শিক্ষক একাধিকবার তার মেয়েকে স্পর্শ করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক লিটন চন্দ্র পাল বলেন, তাকে সামাজিকভাবে হেয় করতে একটি মহল ষড়যন্ত্র করছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান জানান, অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।

ইউএনও রেহেনা আক্তার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  কাউখালী   যৌন হয়রানির   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close