মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
সাহস থাকলে দেশে আসুন, জনগণের মূল্যায়ন দেখুন : ডা. জাহিদ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:০৮ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ২:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘সাহস থাকলে দেশে আসুন। জনগণ কীভাবে মূল্যায়ন করে, তা পরে দেখুন। আগুন-সন্ত্রাস বাদ দিয়ে জ্বালাও-পোড়াওয়ে উসকানি দেওয়া বন্ধ করুন।’ এ ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় দাউদপুর জেনারেল হাসপাতাল ও রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ৫ আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে গেছেন। পটকাবাজি, বোমাবাজি, বাসে আগুন দেওয়া ও মানুষকে উসকানি দেওয়ার রাজনীতি আওয়ামী লীগের ইতিহাসে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, হোটেল শেরাটনের সামনে দোতলা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার ঘটনা দেশবাসীর মনে রাখা উচিত। আওয়ামী লীগ আবারও আগুন-সন্ত্রাস শুরু করেছে অভিযোগ করে মন্ত্রী বলেন, তারা দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপতৎপরতা প্রতিহত করতে হবে। বিএনপি সরকার মানুষের ভাগ্যোন্নয়নে প্রয়োজনীয় কাজ করে যাচ্ছে।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ও সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় রূপগঞ্জের অভ্যন্তরীণ সড়কগুলোর উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী ও অনুষ্ঠানের অতিথিরা।


কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  জনগণ   মন্ত্রী জাহিদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close