মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
জাতীয়
আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে সতর্ক করলেন তথ্য প্রতিমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দলটির প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমকে বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে অগ্নিসংযোগের মতো সহিংস কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের জন্য এ ধরনের ঘটনা নতুন নয়। ধ্বংসাত্মক কর্মকাণ্ড তাদের রাজনৈতিক চর্চার অংশ বলেই দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

তিনি জানান, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি দলটির সব ধরনের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে দলটির অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রকাশনা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ এবং সভা আয়োজনসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম।

ইয়াসের খান চৌধুরী বলেন, কোনো সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকলে সেই কার্যক্রমের প্রচারও নিষিদ্ধ। তাই সংবাদ প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী আরও বলেন, এ ধরনের সহিংস কর্মকাণ্ড দলটির জন্য নতুন নয়। তার দাবি, দলটির জন্মলগ্ন থেকেই অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের মতো কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা ঘটানো তাদের জন্য অস্বাভাবিক নয়।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগের প্রচার-প্রচারণা   গণমাধ্যম  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close