মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
কার্তিকের ঝড়ে হেলে পড়েছে ধান, ক্ষয়ক্ষতির তালিকা করছে কৃষি বিভাগ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কার্তিকের ঝড়ে গাজীপুরের কাপাসিয়ায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিভিন্ন এলাকার ফসলের মাঠে পাকা ও আধাপাকা ধান হেলে পড়েছে। ভেঙে গেছে অসংখ্য কলাগাছ ও ফলদ গাছ। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তালিকা তৈরি করছে উপজেলা কৃষি বিভাগ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ খোলা কাগজকে এসব তথ্য জানান।

কৃষি কর্মকর্তা জানান, সোমবার বিকাল থেকে শুরু হওয়া কার্তিকের ঝড়ে এসব ক্ষয়ক্ষতি হয়েছে। কাপাসিয়া উপজেলায় ধানের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণে তালিকা করা হচ্ছে। মঙ্গলবার বিকেলের মধ্যে তালিকা তৈরির কাজ শেষ হবে বলে আশা করছেন তারা।

তিনি বলেন, শুধু ধান নয়, ঝড়ে সবচেয়ে বেশি কলাগাছ ভেঙে গেছে। এ ছাড়া বিভিন্ন ধরনের ফলদ গাছও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামের কৃষক সোহেল মিয়া বলেন, তার প্রায় দুই বিঘা জমির ধান ঝড়ে হেলে পড়েছে। এসব ধান শেষ পর্যন্ত ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

সরেজমিনে উপজেলার বামখোলা, আমরাইদ, বীরউজলী ও বারিষাবসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ ফসলের মাঠে ধান হেলে পড়েছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

গতকাল থেকে উপজেলার অনেক এলাকায় বিদ্যুৎ নেই বলে জানান এলাকাবাসী।

বাঘিয়া গ্রামের সুফিয়া বেগম জানান, তাদের ফসল নষ্ট হয়েছে। তবে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন বাড়ির বিশাল একটি কাঁঠালগাছ উপড়ে যাওয়ায়। ঝড়ে গাছটি শিকড়সহ মাটি থেকে উঠে গেছে।

এদিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়া শহীদ তাজউদ্দীন আহমদ চত্বর থেকে টোক পর্যন্ত সড়কের দুই পাশে ফসলি জমিতে গাছপালা ভেঙে পড়ে থাকতে দেখা গেছে।

ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান উপসহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কাপাসিয়া জোনাল অফিস ডিজিএম মাহবুব হোসাইন বলেন, ঝড়ে কাপাসিয়া বিদ্যুৎতের পাঁচটি খুটি পড়ে গেছে। এখন পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে চারটি ট্রানফরমার বিকল রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close