মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      
দেশজুড়ে
রাণীনগরে কাঁশবন যুব সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে কাঁশবন যুব সংস্থার পক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার হাতিরপুল এলাকায় ঐতিহ্যবাহী রক্তদহ বিলের পাখি পল্লী ও পর্যটন এলাকায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

কাঁশবন যুব সংস্থার সভাপতি মো. আব্দুর রউফ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. পাভেল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম (মিয়া ভাই), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংস্থার সদস্য প্রমুখ। 

বৃক্ষরোপণ কার্যক্রম শেষে সংস্থার সদস্য ও স্থানীয় শতাধিক বাসিন্দাদের মাঝে একটি করে পরিবেশবান্ধব গাছ ও খুটি বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী ৫ বছরে ৫ কোটি পরিবেশবান্ধব বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করেছেন। সেই লক্ষ্যে শুধু সরকারি প্রতিষ্ঠানই নয় বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনগুলোও প্রধানমন্ত্রীর গৃহিত বৃক্ষরোপণ কর্মসূচিকে শতভাগ সফল করার লক্ষ্যে বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এমন কর্মসূচি সত্যিই প্রশংসার দাবীদার। 

বুক ভরে বিশুদ্ধ বাতাস গ্রহণের লক্ষ্যে যার যেখানে একটি করে গাছ রোপণের সুযোগ আছে সেখানে একটি করে পরিবেশবান্ধব গাছ রোপণের আহ্বান জানান তিনি। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close