মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      
দেশজুড়ে
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভেতরে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজের স্বাভাবিক কার্যক্রম চলাকালে পুরাতন ৫ নম্বর ভবনের সামনে থেকে লাল টেপে মোড়ানো একটি মিষ্টির ডিব্বার ভেতরে রাখা ওই বস্তু উদ্ধার করে পুলিশ।

কলেজ সূত্রে জানা যায়, সকালে পাঠদান ও স্বাভাবিক কার্যক্রম চলমান থাকা অবস্থায় শিক্ষার্থীরা বস্তুটিকে সন্দেহজনকভাবে পড়ে থাকতে দেখে। বিষয়টি তাৎক্ষণিকভাবে কলেজ কর্তৃপক্ষকে জানানো হলে অধ্যক্ষ দ্রুত পুলিশকে খবর দেন।

সাধারণ শিক্ষার্থীরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এমন সন্দেহজনক বস্তু পাওয়ার ঘটনা কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। এটি নিছক অবহেলা, নাকি এর পেছনে অন্য কোনো নাশকতামূলক উদ্দেশ্য রয়েছে—তা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

কলেজ ছাত্রদলের সভাপতি ইজাজ আহমেদ বলেন, এ ঘটনায় কলেজে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দীন বলেন, ‘শিক্ষার্থীরা একটি মিষ্টির ডিব্বার ভেতরে লাল টেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে বিষয়টি আমাকে জানায়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে নিয়ে যায়। ক্যাম্পাসে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এমন বস্তু পাওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।’

এ বিষয়ে মাগুরা সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি বোমা সদৃশ বলে ধারণা করা হলেও বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো একটি সংবেদনশীল স্থানে কে বা কারা এটি রেখে গেছে, তা উদঘাটনে তদন্ত চলছে। শিক্ষার্থীদের নিরাপত্তায় কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। দ্রুত বস্তুটির প্রকৃতি শনাক্ত, এর উৎস অনুসন্ধান এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মাগুরা সরকারি কলেজ   বোমাসদৃশ বস্তু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close