রংপুরের অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিক্রির দায়ে মেসার্স পাওয়ার বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স পাওয়ার বেকারির মালিক রুহুল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। এ সময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফারুক হাসানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ইউএনও পাপিয়া সুলতানা জানান, বেকারিটিতে অপরিচ্ছন্ন পরিবেশে রুটি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি ও অবৈধভাবে ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মালিককে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
কেকে/ এসএমএন