মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      
দেশজুড়ে
বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গ্রাহক হয়রানি, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, অসৌজন্যমূলক আচরণ এবং সেবা কার্যক্রমে দীর্ঘসূত্রতার অভিযোগে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাগেরহাট দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন নথিপত্র ও সেবা কার্যক্রম পর্যালোচনা করেন তারা।

অভিযান চলাকালে সেবা নিতে আসা কয়েকজন গ্রাহক তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, পাসপোর্ট করতে গিয়ে নির্ধারিত সরকারি ফির বাইরেও অতিরিক্ত অর্থ দাবি করা হয়। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হয় সেবাপ্রার্থীদের।

গ্রাহকদের আরও অভিযোগ, দুপুরের খাবারের অজুহাতে প্রায় দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পাশাপাশি অফিসের উপপরিচালকের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগও রয়েছে।

দুদকের অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

অভিযান শেষে দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার সাংবাদিকদের বলেন, উত্থাপিত অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযানে সংগ্রহ করা তথ্য ও নথিপত্র দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার দাবি, অফিসে অনিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে গ্রাহকদের হয়রানির সুযোগ নেই। অফিসের বাইরে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার দায় প্রতিষ্ঠান নেবে না। তবে কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   পাসপোর্ট অফিস   দুদকের অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close