মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      
দেশজুড়ে
রাজশাহী বিমানবন্দরের সামনে ফুলগাছ থেকে মিলল দুটি গ্রেনেড
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:২৩ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ৫:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন বিমানবন্দরের প্রধান ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার করেছে যৌথ আভিযানিক দল। পরে বিস্ফোরণের মাধ্যমে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানি ও সদর কোম্পানির সদস্যরা রাজশাহী মহানগর পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেনেড দুটি উদ্ধার করেন।

এসআরবি-৫-এর রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকেল পৌনে ৪টার দিকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের প্রধান ফটকের সামনে গ্রেনেডসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে যৌথ দল সেখানে অভিযান চালায়। পরে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়। নিরাপত্তার স্বার্থে সেগুলো বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেনেড উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  রাজশাহ   বিমানবন্দর   গ্রেনেড উদ্ধার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close