মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে হামলার শিকার জাতীয় ছাত্রশক্তির হাসিবুল
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম
জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলাম। ছবি: প্রতিবেদক

জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলাম। ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের পর্যটননগরী শ্রীমঙ্গলে ঘুরতে এসে দা দিয়ে হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলাম। 

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে এক ব্যক্তি দা নিয়ে হামলা করেন বলে অভিযোগ উঠেছে।

হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় থাকা হাসিবুলকে উদ্দেশ করে এক ব্যক্তি ‘জুলাই জঙ্গি’ বলে বিভিন্ন মন্তব্য করছেন। একপর্যায়ে ওই ব্যক্তি তার ওপর ঝাঁপিয়ে পড়লে হাসিবুল অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান। ভিডিওর শেষাংশে হামলাকারীর হাতে দা দেখা যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বালিশিরা রিসোর্টের এক কর্মচারী জানান, তিন দিন আগে এক নারীকে সঙ্গে নিয়ে হাসিবুল ওই রিসোর্টে ওঠেন। মঙ্গলবার চট্টগ্রাম যাওয়ার পথে রিসোর্টের সামনে তিনি হামলার শিকার হন। পরে রিসোর্টে ফিরে এলে তার হাতে কোপের ক্ষত দেখতে পান কর্মচারীরা। এরপর রিসোর্ট কর্তৃপক্ষ তার হাতে ব্যান্ডেজ করে দেয়।

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হাসিবুল ট্রেনে করে স্ত্রীকে নিয়ে কুমিল্লায় যাচ্ছেন। সেখানে স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে তিনি শ্রীমঙ্গলে আসবেন। তিনি শ্রীমঙ্গলে পৌঁছালে এ ঘটনায় থানায় মামলা করা হবে। পাশাপাশি পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হবে।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, এ ধরনের ঘটনার কথা তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   হামলা   জাতীয় ছাত্রশক্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close