ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের দায়ে বি-বাড়িয়া বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার গফরগাঁও রোডে অবস্থিত বেকারিটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মাহবুব আরেফিন রাফি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে বেকারিটিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি এবং উৎপাদনে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
ইউএনও ফিরোজ হোসেন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/ এসএমএন