মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      
দেশজুড়ে
সাভারে স্কুলের ফটকে তিন বোমা উদ্ধার, নিষ্ক্রিয়
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার সাভারে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পড়ে থাকা একটি পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার করা তিনটি বোমা নিষ্ক্রিয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট। 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমাগুলো নিষ্ক্রিয় করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে সাভার থানা রোডে অবস্থিত বিদ্যালয়টির প্রধান ফটকের সামনে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারী ও নিরাপত্তারক্ষীরা। পরে তারা সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি ঘিরে রাখে এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকা কর্ডন করে।

বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করে।

পরে ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ব্যাগের ভেতর থেকে তিনটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে।

সাভার মডেল থানা পুলিশ জানায়, কারা এবং কী উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ব্যাগটি রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত কার্যক্রম চলছে।  

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  সাভার   স্কুল ফটক   বোমা উদ্ধার   নিষ্ক্রিয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close