মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      
দেশজুড়ে
রামেক হাসপাতালে ছাত্রলীগের দুই সাবেক নেতা আটক
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ চেয়ে পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সাবেক নেতা। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

আটকরা হলেন রামেক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ কর্মকার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান।

জানা যায়, রামেক হাসপাতালে ছাত্রলীগ এ দুই নেতার অবস্থানের খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শিক্ষার্থীরা পরিচালকের কক্ষে প্রবেশের চেষ্টা করেন এবং দরজায় ধাক্কাধাক্কি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। পরে দুই সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় তাদের ওপর হামলা চালিয়ে মারধর করতে দেখা যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই বছর ইন্টার্নশিপ স্থগিত ও হোস্টেল থেকে বহিষ্কারের শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় ইন্টার্নশিপ করার জন্য শুভ ও নাহিদ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে তাদের পরিচালকের কক্ষে ডাকা হয়।

এর আগে, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রামেক ছাত্রলীগের ১৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাদের মধ্যে শুভ ও নাহিদকে দুই বছরের জন্য ইন্টার্নশিপ থেকে বিরত রাখা এবং হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছিল।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের মেয়াদ শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী পুনরায় আবেদন করতে হয়। অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে ইন্টার্নশিপ করার সুযোগ পাওয়া যায়। তবে শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close