মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      
দেশজুড়ে
ফরিদপুরে মহাসড়কে ছাত্রলীগের মিছিল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ৬:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির সমর্থনে ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল করেছে জেলা ছাত্রলীগ। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে নগরকান্দা উপজেলার তালমা থেকে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া এলাকার মধ্যবর্তী সড়কে এ মিছিল হয় বলে দাবি করা হয়েছে।

মিছিলে জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ানের নেতৃত্ব দিতে দেখা যায়। সকাল সাড়ে ৯টার দিকে তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক মিনিটের ভিডিওতে শতাধিক ব্যক্তিকে বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়ক ধরে এগিয়ে যেতে দেখা যায়। এ সময় পাশ দিয়ে দূরপাল্লার বাস চলাচল করছিল।

ভিডিওতে মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা ও শোনা যায়। তবে মিছিলে কোনো ব্যানার দেখা যায়নি। 

হোয়াটসঅ্যাপে তামজীদুল রশিদ চৌধুরী জানান, মিছিলের আগে তারা ১৫ মিনিটের জন্য মহাসড়ক অবরোধ করেন। এ সময় আটকে পড়া বাসের যাত্রী ও চালকদের কাছে তাদের হরতাল-অবরোধ কর্মসূচির কথা তুলে ধরে সহযোগিতা চান। পরে মহাসড়কে মিছিল বের করেন। তার দাবি, কর্মসূচিতে কোনো সহিংসতা হয়নি।

তবে মহাসড়কে ছাত্রলীগের মিছিল হওয়ার বিষয়টি অস্বীকার করেছে নগরকান্দা থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি বলেন, ভিডিওটি তিনি দেখেছেন। তবে এটি নগরকান্দা থানা এলাকার মহাসড়কের ঘটনা বলে তার মনে হয়নি। অন্য কোথাও মিছিল করে এখানে হয়েছে বলে দাবি করা হতে পারে।

ওসি আরও বলেন, ভোর ৫টা থেকে পুলিশ মহাসড়কে টহল দিচ্ছে। তার নিয়ন্ত্রণাধীন এলাকায় এ ধরনের কোনো মিছিল হয়েছে বলে তিনি জানেন না।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   মহাসড়   ছাত্রলীগ মিছিল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close