মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      
দেশজুড়ে
সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পোশাকশিল্পের বৈশ্বিক বাজার নিয়ে সেমিনার
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বৈশ্বিক বাজার সম্প্রসারণ, কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নের নতুন সম্ভাবনা নিয়ে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আয়োজিত সেমিনারে তৈরি পোশাকশিল্পের পাশাপাশি ব্যবসা ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের সম্ভাবনা তুলে ধরা হয়। ‘ফ্রম বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি টু দ্য গ্লোবাল মার্কেট; নিউ হরাইজনস অব ক্যারিয়ার অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ এবং অ্যাকাউন্টিং ক্লাব।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসাইন মজুমদার পিএসসি।

মূল বক্তা হিসেবে আলোচনা করেন আহাভা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার জাহান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম।

সেমিনারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বর্তমান অবস্থা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, ব্যবসা ব্যবস্থাপনা এবং এ খাতের বিভিন্ন পেশাগত সুযোগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিষয়ে স্নাতকদের কর্মক্ষেত্রের সম্ভাবনাও তুলে ধরা হয়। আলোচনায় আর্থিক ব্যবস্থাপনা ও হিসাবরক্ষণ, ব্যয় বিশ্লেষণ ও পরিচালন ব্যবস্থাপনা, নিরীক্ষা ও সুশাসন, ডিজিটাল প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণ, বাণিজ্যিক কার্যক্রম এবং টেকসই উন্নয়ন ও পরিবেশগত-সামাজিক-প্রাতিষ্ঠানিক সুশাসনের মতো ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগের বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা, রেজিস্ট্রার কর্নেল (অব.) চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম, পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহ আলমসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তরপ্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উপলক্ষে কেক কাটা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখে। একই সঙ্গে বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা অর্জন এবং হিসাববিজ্ঞান পেশার গুরুত্ব ও সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরিতে সহায়ক হয়।

আয়োজকরা জানান, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোকচিত্র ধারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনমূলক কার্যক্রম ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। পরে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিএইউএসটি অ্যাকাউন্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close