মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      
দেশজুড়ে
সুন্দরবনের পাশে বালুমহাল ইজারা, ক্ষতির শঙ্কা
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ৬:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুন্দরবন থেকে মাত্র ৫০ মিটার দূরে এবং ভাঙনপ্রবণ বেড়িবাঁধের পাশে বালুমহাল ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া নদীর খাসিটানা এলাকায় ৩ দশমিক ৬৭ একর চর ইজারার প্রক্রিয়া শেষ করে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীদের আশঙ্কা, সেখানে বালু উত্তোলন করা হলে সুন্দরবনের জীববৈচিত্র্য ও উপকূল রক্ষার বাঁধ মারাত্মক ক্ষতির মুখে পড়বে। 

সরেজমিনে দেখা গেছে, নদীর দুই তীরেই ভাঙন রয়েছে। ইতোমধ্যে ভাঙনে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে। এবার ইজারা নিয়ে বালু উত্তোলনের সুযোগ তৈরির চেষ্টা চলছে। 

তারা দ্রুত ইজারা প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন।     

দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সাবেক ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম বলেন, ‘বালুমহাল থেকে সামান্য রাজস্ব এলেও সুন্দরবন ও বাঁধের ক্ষতি অপূরণীয় হবে।’

কয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস বলেন, ‘প্রস্তাবিত স্থানটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রতিবেদন পাঠানো হয়েছে। ওই এলাকার বাঁধ পুনর্নির্মাণে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে।’

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান এবং খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক খোন্দকার মো. ফজলুল হকও সেখানে বালুমহাল ইজারা না দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, ‘উপজেলা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রস্তাবটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কোনো আপত্তি উঠলে তা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ 


কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  সুন্দরবন   ইজারা   ক্ষতির শঙ্কা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close