মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      
দেশজুড়ে
রাতের আঁধারে অফিস-কলেজে তালা, তদন্তে পুলিশ
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) রাতে আদিতমারী সরকারি কলেজ, উপজেলা প্রাণিসম্পদ অফিস ও কান্তেশ্বর বর্মণ বালিকা বিদ্যালয় ও কলেজের ফটকে তালা ও ব্যানার লাগানো হয়। 

এসব ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাঈমসহ কয়েকজনের পেজে ভিডিওগুলো দেখা গেছে।

মঙ্গলবার সকালে পুলিশ তালা ভেঙে দেয়। প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তার ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আদিতমারী থানার ওসি নাজমুল সাকিব সজীব বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ইউএনও গুঞ্জন বিশ্বাসও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  রাতের আঁধার   অফিস-কলেজ   তদন্ত   পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close