মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      
জাতীয়
দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘রাতের অন্ধকারে পরিত্যক্ত বাসে আগুন দিলে কিংবা দুয়েকটা ককটেল বিস্ফোরণ ঘটালেই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না।’

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের প্রধানতম রফতানি খাত, বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প; এই শিল্পে অস্থিরতা, অস্থিতিশীলতা এবং অরাজকতা সৃষ্টির জন্য একটা নীল নকশা প্রণয়ন করা হয়েছে। দেশের বাইরে থেকে এবং ভিতরে অনেক বিনিয়োগ করা হয়েছে। সরকার অত্যন্ত সফলতার সঙ্গে এই প্রচেষ্টাকে ভণ্ডুল করে দিয়েছে।’

তিনি জানান, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জের মতো শিল্পাঞ্চলগুলোতে পুলিশ, বিজিবি ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। শিল্প মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। 

সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদের ফ্লোর থেকে বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে বলেন, ‘দেশে শিল্পবান্ধব পরিবেশ শতভাগ নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের অস্থিরতা সরকার কঠোর হস্তে দমন করবে।’

সারাদেশে বিচ্ছিন্ন কয়েকটি ককটেল বিস্ফোরণ ও নাশকতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারাদেশে সাতটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এর মধ্যে কয়েকজনকে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস ফ্যাকাল্টির সামনে গাড়িতে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে বিজনেস ফ্যাকাল্টির ওখানে একটা গাড়ির ছাদের ওপর একটি ককটেল বিস্ফোরণ হলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে যায় না! অন্য কোথাও রাতের অন্ধকারে অথবা ভোর রাতে, কোথাও কোনো পরিত্যক্ত বাস অথবা যেখানে গাড়িচালক এবং হেলপার থাকেন না ওই রকম আনঅ্যাটেন্ডেড কোনো ভেহিকেলে রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলেই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না।’ 

এ ধরনের দুয়েকটি প্রতীকী ঘটনাকে একত্রিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলা যৌক্তিক নয় বলে তিনি মন্তব্য করেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত ‘আইনশৃঙ্খলার অবনতি ঠেকানোই যাচ্ছে না’ শীর্ষক খবরের কড়া সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি একটি আপেক্ষিক বিষয়। আগের বছরের তুলনায় এবার উন্নতি হয়েছে না অবনতি, সেই পরিসংখ্যান সংবাদমাধ্যমগুলো উদ্দেশ্যমূলকভাবে এড়িয়ে যাচ্ছে।’

তিনি দাবি করেন, গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রায় ৩০০টির মতো হত্যাকাণ্ড কম হয়েছে।

সবশেষে দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কারো যেকোনো রকমের ষড়যন্ত্র, দেশের অভ্যন্তরে হোক বা সীমান্তের বাইরে হোক বা সম্মিলিত হোক, কোনো ষড়যন্ত্র, কোনো নীল নকশা এখানে বাস্তবায়ন হবে না। কারা কাদের সঙ্গে ষড়যন্ত্র করছে এ সমস্ত বিষয়ে... একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজ দিয়ে দেখিয়ে দেবো।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ককটেল ফোটানো   পরিস্থিতি অস্থিতিশীল   স্বরাষ্ট্রমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close