মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      
দেশজুড়ে
আদিতমারীতে ড্রাম ট্রাকের চাপায় জামায়াত নেতার মৃত্যু
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৪৩ পিএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় জামায়তে নেতা ও (সাবেক সেনা সদস্য) পিপলু মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা ভাদাই ইউনিয়নের জামায়তের আমির আমিনুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মমিনের গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিপলু মিয়া উপজেলার ভাদাই ইউনিয়নের কসালতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে এবং ভাদাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামায়াতের আমির।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পিপলু মিয়া ও আমিনুল ইসলাম মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে আদিতমারী রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় বুড়িমারীগামী একটি ড্রাম ট্রাক তাদের ধাক্কা দিলে পিপলু মিয়া ট্রাকের নিচে চলে যান। পরে ট্রাকটির পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার আরিফুল ইসলাম জানান, পিপলু মিয়ার কোমরের নিচের অংশ থেঁতলে গিয়েছিল। হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় আহত আমিনুল ইসলাম গুরুতর অবস্থায় রংপুর মেডিকেলে রেফার করা হয়েছে। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ড্রাম ট্রাকটি চালক ও তার সহযোগীসহ আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close