প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট আগমন উপলক্ষে আদিতমারী উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির মতবিনিময় সভায় ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধায় ‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গিকার’- এই স্লোগানকে সামনে রেখে উপজেলার আলোকিত লালমনিরহাট সারপুকুর ইউনিয়ন অ্যাকশন কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
হরিদাস উচ্চ বিদ্যালয় মাঠে সারপুকুর কমিটির প্রধান সমন্বয়ক নাদিরুল ইসলাম মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গুঞ্জন বিশ্বাস।
যুবদল নেতা শহিদুল ইসলামের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক সদস্যসচিব সালেকুজ্জামান প্রামাণিক, হরিদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, সারপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহসিন আলী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ইদ্রীস আলী, মফিজুল ইসলাম, আবু সাঈদ প্রমুখ।
সভা শেষে সামাজিক বিভিন্ন অপরাধের বিরুদ্ধে র্যালি অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট জেলা সফরের কথা রয়েছে।
কেকে/এমএ