মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      
দেশজুড়ে
কোনো স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশে দেখতে চাই না: ক্রীড়া প্রতিমন্ত্রী
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, স্বৈরাচারের কিছু প্রেতাত্মা এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে ওই স্বৈরাচারীদের রুখতে হবে। আমরা আর কোনো স্বৈরাচারের প্রেতাত্মা দেখতে চাই না। কোনো স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশে দেখতে চাই না।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৩টায় জেলা স্টেডিয়াম মাঠে ‘ডিসি গোল্ড কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন তিনি। পরে থিম সং পরিবেশন করা হয়।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আজ হাজার হাজার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রক্তের বিনিময়ে যখন নতুন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তখন জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিয়েছে। যারা স্বপ্ন দেখছেন, ওই স্বৈরাচার নেত্রী ফিরে আসবেন, তারা এখনো বোকার রাজ্যে বাস করছেন। যে নেত্রী আপনাদের রেখে পালিয়ে গেছেন, তার বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ তাকে আর কখনো মেনে নেবে না। আমি দৃঢ়ভাবে বলতে চাই, কোনো অন্যায়কারী ও বিশৃঙ্খলাকারীকে কোনোভাবেই প্রশ্রয় দেব না।

ফ্যাসিস্ট সরকারের উদ্দেশে তিনি বলেন, বিগত সরকারের আমলে অনেক নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করে জীবনযাপন করছেন। আমরা যারা রাজপথে থেকে অগ্রগামী আন্দোলন ও সংগ্রাম করেছি, প্রতিটি নেতাকর্মীর শরীরে এখনো ক্ষতের চিহ্ন রয়েছে। আমাদের ওপর যে নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না।

আগামী প্রজন্মের উদ্দেশে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে মননশীলতা, ধৈর্যশীলতা ও সামাজিক শৃঙ্খলা বজায় রেখে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পেশাদারিত্বের বিষয়টি নিশ্চিত করে যাতে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে এনে রাষ্ট্রীয়ভাবে তাদের কীভাবে সার্বিক সহযোগিতা ও দেখভাল করে প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে গড়ে তোলা যায়, সেই পরিকল্পনা তৈরি করা হয়েছে। নতুন কুঁড়ির প্রথম আসরে ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৪০ জনকে বাছাই করে তাদের স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি করা হয়েছে। আগামী জানুয়ারি থেকে তাদের পড়াশোনা ও খেলাধুলার সব দায়িত্ব বর্তমান সরকারের।

মেয়েদের অংশগ্রহণ ও মোবাইল আসক্তি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলায় অংশগ্রহণ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আমরা আগামী প্রজন্মকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। আমরা সন্তানদের ডিভাইস থেকে দূরে রাখতে চাই। সর্বোপরি, এ সমাজকে সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুন্দর একটি সমাজ এবং পারিবারিক ও রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্য দিয়ে সামাজিক বিপ্লব ঘটাতে পারব বলে আশাবাদী। আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। অনেকে চিন্তা করেন, খেলা ছেড়ে দেওয়ার পর কী হবে। তাদের জন্য সরকার চাকরির ব্যবস্থা রেখেছে।

আগামী পাঁচ বছরের মধ্যে উন্নয়নের কাজ শেষ হবে। পাশাপাশি অগ্রাধিকারের ভিত্তিতে উপজেলায় মাঠ তৈরি করা হবে। এ ছাড়া সব ইউনিয়নের মাঠের তথ্য চাওয়া হয়েছে। সেগুলো যাচাই করে খেলার উপযোগী করা হবে।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাঠমুখী করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে মেধাবী ও দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য নিয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলায় জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভাসহ মোট ১২টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় রানীনগর উপজেলা ২-১ গোলে মান্দা উপজেলাকে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পুরো জেলাজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এবং ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক।

এ সময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, পৌর প্রশাসক টিএম মুমিন, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম এবং জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  স্বৈরাচার   বাংলাদেশ   ক্রীড়া প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close