চুয়াডাঙ্গার জীবননগরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির দায়ে আবু সুফিয়ান নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার পেয়ারাতলা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর শরীফ ফাহাদ। এ সময় জীবননগর থানা পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা বাজারে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পশুখাদ্য বিক্রি করছিলেন ব্যবসায়ী আবু সুফিয়ান। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ ব্যবসা ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/ এমএস