বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
কুষ্টিয়া কলেজে হামলায় আহত ডিবির ৩ সদস্য
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ এএম আপডেট: ১১.১১.২০২৬ ১০:৫৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। আহতদের মধ্যে দুজন এসআই ও একজন কনস্টেবল রয়েছেন। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহত ডিবি সদস্যরা হলেন এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে যায়। এ সময় সেখানে পুলিশের সদস্যদের সঙ্গে কয়েকজনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তারা হামলার শিকার হন। এতে ডিবির তিন সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আহত ডিবি সদস্যদের চিকিৎসা নিতে দেখা যায়। চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে হাসপাতালের রেজিস্ট্রার খাতায় তাদের নাম উল্লেখ নেই।

ঘটনায় কারা জড়িত এবং কী কারণে পুলিশের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ভুল বোঝাবুঝি হয়েছে।’

এদিকে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ‘তিনি পুরো ঘটনা সম্পর্কে এখনো অবগত নন। তার কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তাদের কাছ থেকে বিস্তারিত জেনে পরে জানাবেন।’

কেক/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   কলেজে হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close