বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      
জাতীয়
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে তা ঘুষ নয়: মীর শাহে আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঠিকাদার নিজের লাভের অংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের পর্যায়ে পড়ে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে কাজের মান কমিয়ে আর্থিক সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই বলে সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোনো ঠিকাদার নিজের মুনাফা থেকে সন্তুষ্ট হয়ে প্রকৌশলীকে উপহার দিলে সেটিকে ঘুষ হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। তবে কাজের গুণগত মান কমিয়ে অর্থ সাশ্রয়ের মাধ্যমে ঠিকাদার ও প্রকৌশলীর মধ্যে সেই অর্থ ভাগাভাগির কোনো সুযোগ নেই।

এলজিইডির চলমান ও ভবিষ্যৎ প্রকল্পের চিত্র তুলে ধরে তিনি জানান, সংস্থাটির অধীনে বর্তমানে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। এ ছাড়া আরও ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে।

নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্দেশে মীর শাহে আলম বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো পক্ষ যাতে প্রভাব বিস্তার করে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, নতুন প্রকৌশলীদের যোগদানের ফলে এলজিইডির কার্যক্রমে আরও গতি আসবে। তবে দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য নয়। বিশেষ করে উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে কোনো আপস করা হবে না।

কেকে/সাশ 




আরও সংবাদ   বিষয়:  মীর শাহে আলম   ঘুষ প্রসংগ   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close