নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, এর আগে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর তারিখ নির্ধারণ করেছিলেন।
যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর নিজের সব সম্পত্তি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন। তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ১২ শতাংশ জমি। তবে আদালত তার এই আবেদন প্রত্যাখ্যান করেন।
বিস্তারিত আসছে...
কেকে/সাশ