বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজবাড়ীতে ডাকঘরের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী প্রধান ডাকঘরে আমানত জমা রেখে প্রতারণার শিকার হয়েছেন ১০৪ জন গ্রাহক। তাদের প্রায় ১ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তৎকালীন পোস্টমাস্টার বিকাশ চন্দ্র, লেটার রাইটার শিহাব মৃধাসহ কয়েকজনের বিরুদ্ধে। 

গত বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশমুখে মানববন্ধন ও বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। 

আত্মসাৎ হওয়া টাকা ফেরত, গ্রেপ্তার আসামিদের জামিন না দেওয়া এবং পরোয়ানাভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পরে আদালতের সামনের সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেন তারা। 

ভুক্তভোগীরা জানান, অনেক কষ্টে জমানো টাকা তারা ডাকঘরে আমানত রেখেছিলেন। কিন্তু টাকা জমা দেওয়ার বিপরীতে স্লিপ দেওয়া হলেও তা ডাকঘরের কোষাগারে জমা করা হয়নি। বিষয়টি জানাজানি হলে আন্দোলনের মুখে টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো টাকা ফেরত পাননি তারা।

গ্রাহকদের করা মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বাকি ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার প্রধান আসামি তৎকালীন পোস্টমাস্টার বিকাশ চন্দ্র ও লেটার রাইটার শিহাব মৃধাসহ অন্যদের দ্রুত গ্রেপ্তার এবং আমানতের টাকা ফেরতের দাবি জানান ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তব্য দেন গ্রাহক সফিক, সোনালী সরকার, ফরিদা পারভীনসহ অনেকে।

জানা গেছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাজবাড়ী প্রধান ডাকঘরে ১০৪ জন গ্রাহকের সঙ্গে এ প্রতারণার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, লেটার রাইটার শিহাব গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে সাদা স্লিপ দিলেও তা ডাকঘরের কোষাগারে জমা করেননি। পরে অভিযুক্তরা আত্মগোপনে যান। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহক ও ডাক বিভাগের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে।

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টার শামীম আহমেদ জানান, ‘৫ জুলাইয়ের পর আমি রাজবাড়ী প্রধান ডাকঘরে যোগদানের পর বিষয়টি জানতে পারি। পরবর্তীতে কুষ্টিয়া ডাক বিভাগের পোস্ট অফিস পরিদর্শক (প্রশাসন) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে তৎকালীন পোস্টমাস্টার বিকাশ চন্দ্র ও লেটার রাইটার শিহাব মৃধাসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। এ ছাড়া গ্রাহকেরাও পৃথক একটি মামলা দায়ের করেন। এখন পর্যন্ত ১০৪ জন গ্রাহকের প্রায় ১ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে।’

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   ডাকঘর বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close