বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে সংগীতশিল্পী ফারুক ভূঁইয়ার স্মরণে সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীতে প্রয়াত সংগীতশিল্পী ফারুক ভূঁইয়ার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের বড় বাজারে শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এতে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফা সুলতানা লাভলী, শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সহসভাপতি মাহাবুল আলম টুলু, নাট্যশিল্পী ও সাংস্কৃতিক কর্মী মহিউদ্দিন মহি, মনি খন্দকার, প্রয়াত শিল্পীর সহধর্মিণী নাসিমা আক্তারসহ জেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক, সংগীতশিল্পী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

স্মরণসভায় বক্তারা বলেন, ফারুক ভূঁইয়া তার সংগীতচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নীলফামারীর সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার সৃষ্টিকর্ম ও স্মৃতি দীর্ঘদিন সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মাঝে বেঁচে থাকবে।

এ সময় প্রয়াত শিল্পীর সহধর্মিণী নাসিমা আক্তারসহ অতিথিরা তার কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close