বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদক নির্মূলের অঙ্গিকার ব্যক্ত করে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, ‘মাদক নির্মূলে সম্মিলিত চেষ্টা চালাতে হবে। দায় দায়িত্ব নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। মাদকের ধরণ পরিবর্তন হয়েছে। অনেকে অনেকভাবে আসক্ত হচ্ছেন। সেই আসক্ত থেকে তাদেরকে বের করতে হবে। এ লক্ষ্যে মাদককারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা  গ্রহন করা হবে। পাশপাশি সেবনকারীদের বিরত রাখার জন্য সচেতনতা বৃদ্ধি ও আইনী ব্যবস্থা চলমান থাকবে।’

পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফারুক আহমেদ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম সভাপতি মো. হাসান রাব্বী প্রধান, সহসভাপতি ভুবন রায় নিখিল, সাধারণ সম্পাদক মো. মিল্লাদুর রহমান মামুন, সদস্য মীর মাহমুদুল হাসান আস্তাক, সিনিয়র সাংবাদিক মো. আতিয়ার রহমান বাড্ডা, সাংবাদিক মো. আরিফিনুল হক প্রমুখ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close