বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বুড়িগঙ্গা দূষণ রোধে চার শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের নজরদারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ঢাকার চারপাশের নদ-নদীর পরিবেশ রক্ষায় বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় চারটি শিল্পপ্রতিষ্ঠানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১১ নভেম্বর) ঢাকার চারপাশের নদীসমূহের পরিবেশ রক্ষায় গঠিত কেন্দ্রীয় সেলের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় চারটি শিল্পপ্রতিষ্ঠান—মেসার্স সিবা টেক্সটাইল, মেসার্স আল ফাত্তাহ টেক্সটাইল, নূরে মদিনা ডাইং ও শারমিন টেক্সটাইল থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়।

মনিটরিংয়ের সময় চারটি প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স সিবা টেক্সটাইলের বাইপাস লাইনের মাধ্যমে তরল বর্জ্য সরাসরি পরিবেশে নির্গমন করতে দেখা যায়।

সংগ্রহ করা তরল বর্জ্যের নমুনা পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারে বিশ্লেষণ করা হবে। বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ এবং ‘পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩’ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মনিটরিং কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের উপপরিচালক সৈয়দ আহমদ কবীর এবং ঢাকা মহানগর ও ঢাকা গবেষণাগার কার্যালয়ের প্রতিনিধিরা। এ ছাড়া বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপুলিশের প্রতিনিধিরাও অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বুড়িগঙ্গা   দূষণ রোধ   পরিবেশ অধিদপ্তর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close