বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বকশীগঞ্জে ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদসহ দুই যুবক ও এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)। 

বুধবার (১১ নভেম্বর) উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া হতে লাউচাপড়া গামী ডমুরতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উমর আলী (২৩), লালু মিয়া (২৬) ও বিজয় মিয়া (১৭)। তারা সবাই পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকার বাসীন্দা। 

ডিবি-২ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জামালপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া থেকে লাউচাপড়া যাওয়ার পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় উমর আলীর নেতৃত্বাধীন একটি চোরাচালান চক্রের সদস্যদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮০ বোতল ভারতীয় তৈরি মদ জব্দ করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৪ হাজার টাকা। 

ডিবি-২ এর ওসি মো. সজিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে পাঠানো হবে।

পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াছমিন জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ পণ্য চোরাচালানের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close