রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসা. বুলু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
মৃত বুলু রাজশাহী নগরের দরগাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ডেঙ্গু হেমোরেজিক ফিভারে (ডিএইচএফ) আক্রান্ত ছিলেন। গত ৯ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৬০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচজন কমেছে।
কেকে/ এমএস