বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে ১২৫ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাটারিচালিত অটোরিকশায় পরিবহনকালে ১২৫ লিটার এ্যালকোহলযুক্ত চোলাইমদসহ রঞ্জন রবিদাস (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের ভুরভুরিয়া চা বাগানের পুরাতন লাইন এলাকার পাকা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টা ৫০ মিনিট থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে একটি নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৬টি জারে ১২০ লিটার এবং অপর একটি জারে ৫ লিটার—সর্বমোট ১২৫ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি এবং এর চাবিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত রঞ্জন রবিদাস শ্রীমঙ্গল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্বাশা আবাসিক এলাকা (নিউ পূর্বাশা) নিবাসী দাসিয়া রবিদাসের ছেলে।

অভিযানে নেতৃত্বদানকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জেলাজুড়ে তাঁদের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close