কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুল হক মুজিবকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের বায়তুশ শরফ সড়ক এলাকা থেকে পুলিশের একটি আভিযানিক দল তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক মুজিবুল হক চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মানুষের জায়গা-জমি দখল এবং এলাকায় অবস্থান করে সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযান পরিচালনাকারী চকরিয়া থানার কয়েকজন কর্মকর্তা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বায়তুশ শরফ সড়ক এলাকা থেকে মুজিবুল হককে আটক করে থানায় নেওয়া হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান মুজিবুল হককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেকে/ এমএস