বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
ধামরাইয়ে বসতঘরে আগুন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম আপডেট: ১২.১১.২০২৬ ১১:১৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে পূর্বশত্রুতার জেরে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘরের আসবাবপত্র, ধান-চালসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আশপাশের ঘরবাড়িসহ আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার সম্পদ রক্ষা পেয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর পূর্বপাড়া এলাকায় নাছির উদ্দীন দেওয়ানের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির বারান্দায় রাখা জ্বালানি পাটখড়ির স্তূপে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এতে দুই কক্ষবিশিষ্ট একটি টিনের বসতঘর পুড়ে যায়।

বাড়ির মালিক নাছির উদ্দীন দেওয়ান অভিযোগ করে বলেন, ‘৮ থেকে ১০ বছর বয়সী এক শিশু তাদের ঘরের বারান্দায় রাখা জ্বালানি পাটখড়ির স্তূপে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এতে আসবাবপত্র, ধান-চালসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, ‘খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পাশের ঘরবাড়িসহ প্রায় ৫ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।’

তিনি আরও জানান, ‘প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার জেরে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’  

কেকে/ এসএম 


আরও সংবাদ   বিষয়:  ধামরাইয়   বসতঘরে আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close