বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
রাজশাহীতে ককটেল মামলায় ছাত্রলীগের সাবেক ৩ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে যুবদলের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগের সাবেক তিন নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।     

গত মঙ্গলবার (১০) নভেম্বর রাত সোয়া ১২টার দিকে নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় যুবদলের আঞ্চলিক কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।   

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ কুমার মণ্ডল (২৭), সাবেক সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান (২৬) এবং সাবেক ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ আলিফ (২২)।   

বৃহস্পতিবার সকালে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ জানায়, ‘এ ঘটনায় চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।’   

মামলার পরিপ্রেক্ষিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে শিক্ষার্থীরা শুভ কুমার মণ্ডল ও মো. নাহিদ হাসানকে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে। একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর পবা থানার বেনুয়া খোলা ভুনা এলাকা থেকে নূর মোহাম্মদ আলিফকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পরে তিনজনকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।    

কেকে/ এসএমএন   


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   ককটেল   ছাত্রলীগ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close