অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম। এ লক্ষ্যে রেঞ্জের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মীর আশরাফ আলী।
সভায় রাজশাহী রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর গ্যাং দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং থানা পর্যায়ে পুলিশি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় ডিআইজি ওসিদের উদ্দেশে বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; পুলিশ সুপার, রাজশাহী; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেকে/ এসএমএন অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে ওসিদের নির্দেশনা দিলেন ডিআইজি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কেকে/ এসএমএন