বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
চান্দিনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জোয়াগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান তালুকদার।

সোমবার (৯ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (১১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।    

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে মেহেদী হাসান তালুকদার (৪৭) ছাড়াও রয়েছেন মাধাইয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা নেছার আহমেদ (২০), রিফাত হোসাইন পার্থ (১৯), মো. আরিফ হোসেন (১৯), মোস্তফা আহম্মেদ ওরফে হৃদয় (১৮) এবং অনিক চন্দ্র শীল (২১)। অন্যদের মধ্যে রয়েছেন চান্দিনা পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. দেলোয়ার হোসেন সিয়াম (১৮), মহিচাইল ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী রিফাত মিয়াজী (২০) এবং এতবারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইন উদ্দিন রনি (২৯)।

একই সময়ে উপজেলা সদরের পালকি সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মো. লাল মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি গাইবান্ধা সদর উপজেলার তালুক রিফাইতপুর গ্রামের মৃত সাবু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে চান্দিনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর একজন পুরোনো মামলার আসামি। তাদের সবাইকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।’

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  চান্দিনা   ইউপি চেয়ারম্যান   আওয়ামী লীগ   নেতাকর্মী আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close